সুস্থ এবং স্বাভাবিক নাগরিক পরিষেবার দাবিতে পানিহাটিতে বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয়। পানিহাটি সিপিআই(এম)-১ নম্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল করে সোদপুর স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে পৌরসভার সামনে আসে। সেখানে বিক্ষোভ সভা চলে। পৌরসভার প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
পৌর পরিষেবার নিয়ে, এর আগে, ডিওয়াইএফআই পানিহাটি-২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আগরপাড়া অঞ্চলে তিনটে ওয়ার্ডে গণ সই সংগ্রহ করা হয়। সেই সই সমেত ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।
চব্বিশ ঘন্টা পানীয় জল, জঞ্জাল সমস্যার সমাধান, রাস্তা সংস্কার, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানানো হয়। অডিট রিপোর্ট জনসমক্ষে আনা, পৌর কর্মীদের কাজের নিরাপত্তার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে ছিলেন সিপিআই(এম) নেতা কলতান দাশগুপ্ত, ঝন্টু মজুমদার, দুলাল চক্রবর্তী, নীলমণি বিশ্বাস প্রমুখ। ছিলেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা চারণ চক্রবর্তী প্রমুখ। ছিলেন ফরোয়ার্ড ব্লক নেতা স্বপন দাস, আরএসপি নেতা এবং প্রাক্তন উপ পৌর প্রধান পঙ্কজ দাস আরএসপি নেতা দিলীপ দে।
Panihati
জল, জঞ্জাল সাফাইয়ের দাবিতে পানিহাটিতে পৌর অভিযান বামফ্রন্টের
×
Comments :0