MA Baby

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলেন এমএ বেবি

জাতীয়

সিবিএসই এবং নিট পরীক্ষা দেখিয়েছ দেশের শিক্ষা ব্যাবস্থার বেহাল দশা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলেন এমএ বেবি। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নিট পরীক্ষা স্বচ্ছ ভাবে পরিচালনা করতে সরকার ব্যার্থ। সিবিএসই পরীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচি। 
ফ্যাসিস্ট শক্তির মোকাবিলা করতে দেশে প্রয়োজন ঐক্যবদ্ধ বিরোধী শক্তি। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মনে করালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। এদিন দিল্লির একে গোপালন ভবনে সাংবাদিক সম্মেলনে বেবি বলেন, ‘‘পাঁচ রাজ্যের নির্বাচনে চরম দক্ষিণপন্থার উত্থান হয়েছে। আমাদের এই বিষয় যেমন নজর রাখতে হবে তেমন বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়র দিকেও নজর রাখতে হবে।’’ তিনি জানান এই বিষয় কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনাও হয়েছে।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক বিরোধী ঐক্যের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘‘কংগ্রেসের মনোভাব বাকিদের প্রতি মোটেও সহায়ক নয় ঐক্য তৈরি করার ক্ষেত্রে। কেন্দ্রীয় কমিটি সমালোচনা করছে কংগ্রেসের নেতৃত্বের করা বামপন্থীদের বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্যের। কেরালায় প্রচারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দাবি করে সিপিআই(এম) বিজেপির সাথে বোঝাপড়া করেছে। এই ধরনের ধারনা কখনও করা যায় না। আরএসএসের বিরুদ্ধে বামপন্থীরা সব সময় লড়াই করে এসেছে এবং করে যাচ্ছে।’’
বেবি বলেন, আসামে বিজেপির সুবিধা অনুযায়ী ডিলিমিটেশন করা হয়েছে। যার মাধ্যমে তারা বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছে।
তিনি বলেন, ‘‘মহিলা সংরক্ষণের জন্য আমরা প্রথম থেকেই বলে এসেছি। কিন্তু বিভিন্ন ভাবে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। নির্বাচন প্রচার চলাকালিন অধিবেশন ডেকে সংবিধান সংশোধনীর কথা বলা হয়। তারপর প্রধানমন্ত্রী দাবি করে যে বিরোধীরা মহিলা সংরক্ষণের বিরুদ্ধে। এই কথা মিথ্যা। আমরা দাবি করছি ২০২৯ লোকসভা নির্বাচন থেকেই চালু করা হোক মহিলা সংরক্ষণ। কিন্তু বিজেপি চায় লোকসভার আসন বাড়াতে। যাতে তারা কয়েকটি রাজ্য থেকে বেশি সংখ্যায় আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আমরা কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে।’’ 
বেবি বলেন, আর ১৭টি রাজ্যে এসআইআর ঘোষনা করেছে কমিশন। এসআইআর মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। বাংলায় লজিক্যালডিসক্রিপেন্সির নামে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়ার ফলে বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 
মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সঙ্কট নিয়ে বেবি বলেন, ‘ইরানের ওপর আক্রমণের ফলে ভারতও ক্ষতিগ্রস্থ হয়েছে, হচ্ছে। তেলের দাম বাড়ছে। আর নরেন্দ্র মোদী মার্কো রুবিওকে নিয়ে ঘুরছে!’ তিনি বলেন, ‘১১ দিনে চারবার দাম বেড়েছে জ্বালানির। প্রধানমন্ত্রীর কেন্দ্র বারানসী। বারানসীর অন্নপূর্ণা মন্দির, যেখানে ৩০০ বছর মানুষকে বিনামূল্যে খাওয়ানো হতো সেখানে ১৫ মার্চ থেকে খাবার দেওয়া বন্ধ। জ্বালানির অভাবে।’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ষাড়ের অভাব দেখা যাবে জ্বালানির দাম বাড়ায়। জিনিসের দাম বাড়বে। মানুষের ওপর বোঝা বাড়বে। 
নয়ডার শ্রমিক বিক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। নয়ডায় দেখা গিয়েছে যোগী সরকার আন্দোলন দমাতে সক্রিয়। এছাড়া দেশে মহিলাদের ওপর আক্রমণ বেড়ে চলেছে তা নিয়েও আলোচনা হয়েছে।’ 
গোটা দেশ জুড়ে যখন ককরোচ জনতা পার্টি নিয়ে চলছে আচলোনা তখন বেবি কথায়, ‘ককরোচ জনতা পার্টি, মজার ছলে এর শুরু হলেও সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির উত্থান হয়েছে। বোঝা যাচ্ছে মানুষের মধ্যে যেই ক্ষোভ, হতাশা রয়েছে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে তার প্রতিফলন। দেশে চাকরির অভাব, লেখাপড়ার সুযোগ কমে আসা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।’
ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ফিফা ওয়ার্ল্ড কাপ দুরদর্শনে যাতে দেখানো হয় আসা করবে কেন্দ্রীয় সরকার তার জন্য চেষ্টা করবে। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য খেলতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিশ্বকাপ যেখানে হচ্ছে সেই দেশ কিউবায় আক্রমণের কথা বলছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছে অনৈতিক ভাবে।’’

Comments :0

Login to leave a comment