কে সরকার গঠন করবে তা নিয়ে দড়ি টানাটানি চলছে তামিলনাড়ুতে। বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়ী হলেও তারা সরকার গঠন করতে পারেনি, কারণ সংখ্যাগরিষ্ঠতা থেকে তাদের ১০টি আসন সংখ্যা কম। সরকার গঠন করতে প্রয়োজন ১১৮ জন বিধায়ক। কংগ্রেস বিজয়কে সমর্থন দিলেও ১১৩তে গিয়ে থামছে তারা।
অন্যদিকে ডিএমকে এবং এআইএডিএমকে এক সাথে জো করে সরকারি গঠন করতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে তামিলনাড়ু জুড়ে। এই জল্পনা সামনে আসার পরই বিজয়ের দলের বিধায়করা হুঁশিয়ারি দিয়েছে পদত্যাগ করার।
এই পরিস্থিতিতে রাজ্যপাল আর্লেকার জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেই জোট বা দল তার কাছে আসবে সরকারি গঠনের প্রস্তাব নিয়ে তাদের সরকার গঠন করতে দেওয়া হবে। লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যপাল বিজয়কে জানান ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে তাকে আসতে হবে। লোকভবনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এখনও পর্যন্ত বিজয় বাদ দিয়ে কেউ সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাজ্যপালের কাছে আসেননি।
সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কংগ্রেস ডিএমকের সাথে জোট বেঁধে লড়াই করলেও শর্তসাপেক্ষ সমর্থন দিয়েছে বিজয়কে সরকার গঠনের ক্ষেত্রে। অন্যদিকে এনডিএ শিবিরে থাকা এআইএডিএমকে সেখান থেকে বেড়িয়ে এসে ডিএমকে জোটের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করবে তা ভেবে নেওয়া যাচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কংগ্রেস এবং টিভিকে’কে সরকার গঠনের থেকে দুরে রাখতে যদি দুই দল এক হয়ে সরকার গঠন করে তবেও তারা একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না। সেই ক্ষেত্রে বামপন্থীরা সহ অন্য দল গুলোর সমর্থন তাদের লাগবে।
Tamil Nadu
যার কাছে সংখ্যা গরিষ্ঠতা থাকবে তারাই সরকার গঠন করবে, জানিয়ে দিল তামিলনাড়ুর লোকভবন
×
Comments :0