এক লাফে তিন টাকা বাড়লো পেট্রোল ডিজেলের দাম। শুক্রবার পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৩ টাকা ১১ পয়সা।
শুক্রবার থেকে কার্যকর হওয়া এই মূল্য দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে প্রয়োগ করা হবে।
দাম বৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.৭৭ টাকা। কলকাতায় ১১২ টাকা। মুম্বাই ১১০ টাকা, চেন্নাই ১০৭ টাকা।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর জ্বালানির দাম বাড়বে এই জল্পনা ছিল। শুক্রবার তা সত্যি হয়েছে।
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং আমেরিকা-ইরান যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'কৃচ্ছ্রসাধন' বার্তার দিয়েছিল মোদী। দেশবাসীকে সোনা কেনা কমানো, বিদেশ ভ্রমণ বর্জন এবং পেট্রোল-ডিজেলের সাশ্রয় করার যে আরজি প্রধানমন্ত্রী জানিয়েছেন।
হায়দরাবাদে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে "দেশ আগে, স্বাচ্ছন্দ্য পরে" এই কথায় উদ্বুদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি জোগান ব্যাহত হচ্ছে এবং বিদেশি মুদ্রার সঞ্চয় বজায় রাখা জরুরি। এর মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরামর্শ, আগামী এক বছর সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ স্থগিত রাখা। পেট্রোল ও ডিজেল বাঁচাতে গণপরিবহন বা মেট্রো রেলের ব্যবহার বাড়ানো এবং 'কার-পুলিং' করা। ওয়ার্ক ফ্রম হোম বা ভার্চুয়াল মিটিংয়ের কথা শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর মুখে।
রাজনৈতিক মহলের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং সারের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডারে টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই ধাক্কা সামাল দিতেই প্রধানমন্ত্রী দেশবাসীকে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরতা কমাতে বলেছেন। তবে বিরোধীদের অভিযোগ, সরকার আগাম কোন পরিকল্পনা না করে এখন জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
Petrol Price Hike
দাম বাড়লো পেট্রোল ডিজেলের
×
Comments :0