পুলিশের জালে বিধাননগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর এবং রাজাতহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। তোলাবাজি সহ একাধিক অভিযোগ জমা পড়ে দেবরাজের বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরে ফেরার ছিলেন তিনি।
রাজনৈতিক মহলে দেবরাজ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত। বিশেষ করে যুব সংগঠন এবং উত্তর ২৪ পরগনার সাংগঠনিক পরিসরে তার সক্রিয় ভূমিকা নিয়ে বহুদিন ধরেই আলোচনা ছিল। সূত্রের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি প্রকাশ্যে ছিলেন না এবং প্রশাসনিক নজরদারিতে ছিলেন।
বিধাননগর পৌরসভায় নিয়োগ এবং টেন্ডার সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বাড়িতে ইডিও হানা দেয়।
মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন ধারায় মামলা বা কী অভিযোগে পদক্ষেপ করা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
Comments :0