অসুস্থতার কারণ দেখিয়ে ইডি হাজিরা এড়িয়ে গেলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল ইডি’র পক্ষ থেকে।
এদিন সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগেও এই একই মামলায় ইডি জেরার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।
এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে ইডি।
রথীন ঘোষ দীর্ঘদিন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন। অভিযোগ তার আমলে পৌরসভায় বেআইনি ভাবে নিয়োগ হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বাড়ি তল্লাসি করতে গিয়ে ইডি’র হাতে উঠে আসে পৌরসভায় নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য।
Comments :0