বদলে দেওয়া হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে। নতুন সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই এই সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। চিরঞ্জিত ভট্টাচার্য এক সঙ্গে দুই দায়িত্ব পালন করছিলেন।
আগামী সোমবার অর্থাৎ ২ মার্চ থেকে দায়িত্ব নেবেন নতুন সভাপতি পার্থ কর্মকার। তিনি বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পদের দায়িত্বে ছিলেন। শুক্রবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হতেই নির্দেশিকা জারি শিক্ষা দপ্তর।
গত বছর নভেম্বর মাসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পান চিরঞ্জিত ভট্টাচার্য। শিক্ষা দপ্তর জানিয়েছিল ২০২৬ মাসের ১১ আগস্ট মাস পর্যন্ত এক সঙ্গে দুই দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে তিনি শুধু যাদবপুর বিশ্বাবিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন। মেয়াদ শেষ হবার আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
Comments :0