শুভেন্দু অধিকারীর মুখের দিকে চেয়ে পদত্যাগ করলেন ডায়মন্ড হারবার পৌরসভার ৮ জন তৃণমূল কাউন্সিলর। সোমবার ওসডিও’র কাছে গিয়ে তারা তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ডায়মন্ড হারবারের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর অমিত সাহার কথায়, এই পদত্যাগ তাদের ব্যাক্তিগত সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী যে ভাবে রাজ্যের উন্নয়ন করার কথা বলছে তাই তার মুখের দিকে চেয়ে তাদের এই সিদ্ধান্ত। এককথায় বলা যেতে পারে শুভেন্দুর উন্নয়নের রোড ম্যাপে অনুপ্রাণিত হয়ে পদত্যাগ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলররা।
শুভেন্দু অধিকারীর গুণগান এই প্রথম অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রের কোন তৃণমূলের জনপ্রতিনিধির মুখে শোনা গেলো তা নয়। ফলতা পুণঃনির্বাচনের আগে জাহাঙ্গীর যখন সড়ে দাঁড়ানোর কথা ঘোষণা করে তখনও তার মুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর প্রশংসা।
৪ মে রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের সাংগঠিক চেহারা বেআব্রু হয়ে গিয়েছে। দলের গোষ্ঠী কোন্দের যেমন সামনে আসছে, তেমন একের পর এক জনপ্রতিনিধির দল বদল এবং কুকীর্তি সামনে আসছে।
এদিন শুধু ডায়মন্ড হারবার নয় উত্তর ব্যারাকপুর, কাঁথি, ভাটপাড়া, হালিশহর, গারুলিয়া পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন।
ভাটপাড়ার পৌরসভায় পৌরপ্রধান সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাঁথি পৌরসভায় ১২ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় তৈরি হয় অচলাবস্তা। কাঁথি পৌরসভায় মহকুমা শাসককে বাসনো হয়েছে পৌর প্রশাসক হিসাবে।
উত্তর ব্যারাকপুর পৌরসভায় প্রধান সহ পদত্যাগ করেছেন ১৫ জন কাউন্সিলর। হালিশহরে ১৬ জন। গারুলিয়ায় ১০ জন।
উল্লেখ্য ২০২২ সালে রাজ্যে পৌরসভা নির্বাচনে প্রতিটা পৌরসভায় ভোটলুঠ করে জয়ী হয় তৃণমূল। পৌরসভাকে ব্যবহার করে অনৈতিক কাজ চালিয়ে যেতে একচেটিয়া ভাবে সব পৌরসভা নিজেদের দখলে নেয় তৃণমূল। একটি মাত্র পৌরসভায় জয়ী হয় বামপন্থীরা। তাহেরপুর পৌরসভা। তৃণমূল পরিচালিত প্রতিটা পৌরসভায় অনৈতিক কাজ সমানে এলেও তাহেরপুর পৌরসভা নিয়ে এখনও কোন অভিযোগ করতে পারেনি বিজেপি।
TMC
শুভেন্দুর কথা ভেবে পদত্যাগ ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলরদের
×
Comments :0