বরাহনগর গোপাল লাল ঠাকুর রোডের একটি বস্তিতে গতকাল রাতে শংকর রাউত ও তার দলবলের লোকেরা মিলে আক্রমণ চালায়। সেখানেই মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করে তাঁরা। ওই বস্তির মানুষেরা এই ঘটনার বিষয়ে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে গতকাল রাতেই শংকর রাউত সহ আরও ছয়জনকে বরাহনগর থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ দুপুর একটা নাগাদ বরাহনগর থানার পুলিশ তাঁদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলে। রা হলেন আইএনটিটিইউসি নেতা শংকর রাউত, অর্পণ কুমার দত্ত, দেবাশীষ দাস( বান্টি) , সুবল দে, সুব্রত সরকার (সাহেব), দেবজ্যোতি বণিক,(বনি)। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৩০৮(৬), ৩৩৩, ১১৫(২), ১১৯(১), ৭৫/৭৯, ৩৫১(২), ৩০৪(২)/১০৯/৩/(৫) বিএনএস'র ধারায় মামলা রুজু করা হয়েছে।
ওই অঞ্চলের মানুষের অভিযোগ বছরে দুবার রক্ত দিতে হবে, রক্ত না দিলে এক হাজার টাকা করে দিতে হবে। যে কোনও সময় শঙ্কর রাউতে লোকেরা এসে তাদেরকে ওপরে জোর জুলুম করে টাকা তোলা এবং অত্যাচার করা থ্রেট করা চলে দীর্ঘদিন ধরেই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু শঙ্কর রাউতে দাদাগিরি এখনো বরাহনগর অঞ্চলে বন্ধ হয়নি। এদিন তাদের কোর্টে তোলার সময় তাদেরকে ঘিরে বিক্ষোভ ও দেখায় ওই এলাকার সাধারণ মানুষ।
Shankar Raut arrest
মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার বরানগরের তৃণমূল নেতা
কয়েকমাস আগে তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে ধৃত শংকর রাউত।
×
Comments :0