উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল রঙ করার সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গঙ্গানগর এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের বাইরের অংশে তিনজন শ্রমিক রঙ করছিলেন। বেলা তিনটে নাগাদ তাঁদের ক্যাটল ব্যবহার করে উঁচুতে তোলা হয়েছিল। হঠাৎ ক্যাটল ছিঁড়ে যায়। তিনজন শ্রমিকই উঁচু থেকে মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। একজন শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আরেক শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর মৃত দুই কর্মীর নাম মলয় চন্দ হাওলাদার(৪৮) এবং মিন্টু মণ্ডল(৪২)। অশোকনগর থানা এলাকার বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। কাজের জন্য ব্যবহৃত দড়ি বা ক্যাটেল কতটা নিরাপদ, তা নিয়মিত পরীক্ষা করা হয় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এর আগেও ওই নির্মাণস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তদন্ত করছে পুলিশ।
Two Workers Killed
মধ্যমগ্রামে রঙ করার সময় দড়ি ছিঁড়ে দুর্ঘটনা, দুই শ্রমিকের মৃত্যু
×
Comments :0