মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যআঙিনা
কবি সুকান্ত স্মরণে সাম্প্রতিক শাখা : বিয়াস কর
২৪ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
এমন একটা সময় যখন কবি সুকান্তের প্রাসঙ্গিকতা একদিকে বাড়ছে, বাড়ছে তার লেখনীর গুরুত্ব, অপর দিকে একাধারে চেষ্টা চলছে এই প্রতিবাদী কবিকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত। ঠিক সে সময়েই গণনাট্য সঙ্ঘের সাম্প্রতিক শাখা ও সংস্কৃতি সংসদ শাখা দ্বারা আয়োজিত হয় কবি সুকান্ত স্মরণে একটি প্রতিযোগিতা। গত ১৪ ও ১৫ ই নভেম্বর দমদমের তরুণ সেনগুপ্ত ভবনে এবং অরবিন্দ স্কুলে।
উদ্বোধনের আলাদা জাঁকজমক নেই। সকল কর্মীরা, প্রতিযোগীরা একসাথে মাল্যদানের মধ্যে দিয়ে শুরু করে প্রথম দিনের গান, নাচ ও আবৃত্তির প্রতিযোগিতা। বিচারক হিসাবে ছিলেন বিশিষ্ট শিল্পীরা, গণনাট্য রাজ্য কমিটি সদস্যরা। আবৃত্তির বিচারক ছিলেন, জয়া রায়, বিজয় ব্যানার্জী। নৃত্যে ছিলেন আশীষ দেব, কাকলি দেব এবং গানে অভিজিৎ ঘোষ , প্রদীপ রায় চৌধুরী।
ভেবে দেখতে হবে আমাদের, ছোট ছোট বাচ্চারাও শিখে এসেছিল সুকান্তর কবিতা গান, পাঠ্য বইয়ের বাইরে তারা নিজেরাই এটার প্রস্তুতি নিয়েছে। শেষ করা হয়েছিল কবি সুকান্তর উল্লেখযোগ্য গান "হে মহা মানব, একবার এসো ফিরে" সমবেত সঙ্গীতের মাধ্যমে।
দ্বিতীয় দিন ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগীর ঢল অন্যদিনের তুলনায় বেশি ছিল স্বাভাবিক নিয়মেই। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র শিল্পী মণীশ দেব।
এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল এই নতুন প্রজন্মের মধ্যে সুকান্তের লেখা, স্পর্ধা, সময়ের গুরুত্বকে তুলে ধরা, সুকান্তকে জানা। পুরস্কারেও ছিল বই, যে বইয়ের উপর আক্রমণ নেমে এসেছে। পাড়ায় পাড়ায় পুরোনো দিনের ছোঁয়া, আলতো শীতের দুপুরের বসে আঁকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি....!
Comments :0