ওড়িশার কটকে সরকারি হাসপাতালটির ট্রমা কেয়ার বিভাগে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হন। আগুন লাগার ঘটনাটি ঘটেছে রবিবার রাত আড়াইটা নাগাদ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের কর্মী, পুলিশ এবং রোগীদের পরিবারের সহায়তায় আইসিইউতে থাকা রোগীদের নিরাপদে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপরও পরিস্থিতির অবনতি অব্যাহত থাকে, অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতালে পৌঁছান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে। মোট ২৩ জন রোগীকে অন্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার সময় ৭ রোগীর মৃত্যু হয়েছে। তিনজনের মৃত্যু হয়েছে পরে। ট্রমা কেয়ার ইউনিটে ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। কটকের শ্রীরাম চন্দ্র ভাঞ্জা মেডিকেল কলেজ ওড়িশার বৃহত্তম হাসপাতাল, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসেন। জানা গেছে ওই হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের দোতলায় আগুন লাগে। সেখানে বেশ কয়েকজন গুরুতর রোগী চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় ওয়ার্ড। ট্রমা কেয়ার বিভাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক অনুমান, আইসিইউতে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তরফে।
Hospital Fire
কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
×
Comments :0