TMC

ডামাডোল সাঁইথিয়ায়, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

জেলা

মোট কাউন্সিলর ১৬। সবাই তৃণমূলের। তারমধ্যে ১৪ জনই পদত্যাগপত্র জমা দিলেন মহকুমা শাসকের কাছে। বাকি দুজনেরও দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। গায়ের জোরে, চোখ রাঙিয়ে চার বছর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গড়া তৃণমূলের পৌরবোর্ড ভেঙে গেল তাসেত ঘরের মতো।  
১৬ জন কাউন্সিলর নিয়ে বীরভূমের সাঁইথিয়া পৌরসভা। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শেষ পৌর ভোটে ১৬ টির মধ্যে ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৩টি আসনে হয়েছিল লোক দেখানো নির্বাচন। তাতেও জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থীরা। ফলে বিরোধী শূন্য ছিল সাঁইথিয়া পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান ছিলেন বিপ্লব দত্ত ও ভাইস-চেয়ারম্যান ছিলেন কাজি কামাল হুসেন। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মানস সিংহ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা আজ পদত্যাগ করেননি। তবে শীঘ্রই তারাও একই পথে হাঁটতে চলেছেন বলে নিশ্চিত হয়ে গিয়েছে। চেয়ারম্যান ও কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করে সাঁইথিয়া বিপ্লব দত্ত বলেন, ‘আমরা তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলাম। কিন্তু, এবার ভোটে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আসল দল কোনটা সেটাই খুঁজে পাচ্ছি না। তাই পদত্যাগ করলাম। এটা সম্পূর্ণ ব্যাক্তিগত সিদ্ধান্ত।’
ভাইস-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কাজি কামাল হোসেন বলেন, ‘আমার স্ত্রী ১৫ বছর ধরে শয্যাশায়ী, আমিও অসুস্থ, তাই পদত্যাগ করলাম।’

Comments :0

Login to leave a comment