উত্তরপ্রদেশের লখনউয়ের গোঁসাইগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ জৌখান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গেছে এদিন বিকেলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত ১৬ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মীরা বাসের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত যাত্রীদের সিএইচসি গোসাইগঞ্জ থেকে কেজিএমইউ ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার কবলে পড়া দ্বোতলা স্লিপার বাসের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়েছে, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে চলা বাসটি উল্টে যায়। দুঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারের দারভাঙ্গায় যাওয়ার সময় লখনউয়ের গোসাইগঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে দোতলা বাসটি। আহত যাত্রীদের একাংশ দাবি করেন, দুর্ঘটনার সময় যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় বাসটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলে আসে অ্যাম্বুলেন্স। প্রশাসন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জানা গেছে বাসটি হরিয়ানার পানিপথ থেকে বিহারের আরারিয়ায় যাচ্ছিল। পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Uttar Pradesh Accident
উত্তরপ্রদেশে বাস উল্টে মৃত ৭
×
Comments :0