বিধায়কদের সই জাল তদন্তে ভবানী ভবনে হাজিরা দিতে গেলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দপ্তরে সিআইডি’র কাছে হাজিরা দিতে পৌঁছেছেন তিনি।
এদিন দুপুরেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আজ সন্ধ্যে ছটার মধ্যে ভবানী ভবনে গিয়ে হাজিরা দিতে হবে অভিষেক ব্যানার্জিকে। তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। এদিন সন্ধ্যা ৫:৪৯ মিনিটে ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক ব্যানার্জি। দিল্লি থেকে ৫:১৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে আসেন তিনি।
অভিষেক প্রথমে বাড়ি যান। আধ ঘন্টা পর ৫:৪৩ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে ভবানীভবনে আসেন। তিনি গেটে ঢোকার পর প্রাথমিকভাবে তাঁর পরিচয় নথিভুক্ত করার পর ভেতরে যান।
দায়ের অভিযোগ অনুযায়ী অধ্যক্ষকে পাঠানো অভিষেকের চিঠিতে দলের ১৭ বিধায়কের নাম বড় হরফে লেখা হয়েছে। সই ছিল না। এই অভিযোগের ভিত্তিতেই চলছে তদন্ত।
বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক নির্বাচনের চিঠি ঘিরেই সই জাল কাণ্ডের তদন্ত শুরু করে সিআইডি।
তৃণমূলেরই দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। এই দু’জনকেই বহিষ্কার করেছে তৃণমূল। তদন্তের জন্য তিনবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল অভিষেককে। কিন্তু সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে গ্রেপ্তারি থেকে সুরক্ষার চেয়ে তিনি আবেদন করেন।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন তৃণমূলের দপ্তরে তদন্তের জন্য তল্লাশি চালান সিআইডি’র আধিকারিকরা।
Abhishekh Banarjee cid
হাইকোর্টের নির্দেশের পর ভবানী ভবনে অভিষেক
×
Comments :0