আসামের আকাশ থেকেই উধাও হয়ে গেল ভারতের বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ কার্বি আংলংয়ের চোকিহোলার কাছে বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একজন যুদ্ধবিমান পাইলটও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তদন্তের জন্য বিমান বাহিনীর একটি দল পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। জানা গেছে যে কার্বি আংলং জেলায় অভিযান চলার সময় এসইউ-৩০ এমকেআই নিখোঁজ হয়ে গেছে। কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। বিমানের পাইলটের সাথে কোনও যোগাযোগ নেই। হয়তো বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয়রা একটি বিকট বিস্ফোরণের শব্দও শুনেছেন। আসামের কার্বি আংলং জেলায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিমানটি হঠাৎ করে এই এলাকার রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ বলা হয়েছে, এসইউ-৩০ এমকেআই বিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল এবং শেষবার সন্ধ্যা ৭.৪২ মিনিটে যোগাযোগ করা হয়েছিল। এরপর বিমানের সাথে কোনও যোগাযোগ নেই। প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, ঘটনার তথ্য পাওয়ার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাইলট এবং বিমানের ধ্বংসাবশেষের সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
Sukhoi Su-30
আকাশ সংযোগ ছিন্ন ভারতীয় যুদ্ধ বিমানের
×
Comments :0