Weather

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, জোড়া ফলায় ভারী বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে

রাজ্য কলকাতা

পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ৮ আগস্ট একটি নিম্নচাপ তৈরী হয়েছে। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখাও এই এলাকার উপর দিয়ে বিস্তৃত।
এই আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তাই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


শনিবার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায়। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া। ১৩ তারিখ থেকে নিম্নচাপের কারণে উপকূলের জেলা গুলিতে বাড়বে বৃষ্টি। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে হয় অফিস।
উত্তরবঙ্গে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ঝোড়ো হাওয়াও বইবে সঙ্গে। এছাড়াও উত্তরের বাকি সব জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার থেকে কমবে বৃষ্টি। কিন্তু হালকা থেকে মাঝারি ব্র্রিষ্টি হবে সব জেলাতেই।

Comments :0

Login to leave a comment