মৃত্যু কিভাবে জানা যায়নি পাঁচ দিন পরও। গত ২৯ মার্চ তালসারির সমুদ্র সৈকতে শুটিংয়ের সময়েই মৃত্যু হয় অভিনেতা রাহুল অরীণোদয় ব্যানার্জির। শনিবার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় এফআইআর করল আর্টিস্ট ফোরাম।
প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।
রাহুলের মৃত্যুর খবর বের হওয়ার পর বলা হয়েছিল যে শ্যুটিংয়ের পর মৃত্যু হয়েছে। পরে জানা যায় শুটিং চলার মধ্যেই মৃত্যু হয় তাঁর। সমুদ্রে শুটিং করার জন্য যে সাবধানতা দরকার তা ছিল কিনা সে প্রশ্ন জোরালো।
এদিন এফআইআর করতে থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শান্তিলাল মুখার্জি, রাহুলের স্ত্রী পায়েল সরকার সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা।
জানা যায় যে পুলিশের অনুমতি ছাড়াই প্রযোজনা সংস্থা শুটিং করছিল।
অভিনেতা রাহুল স্মরণে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয়েছে। (পড়ুন: অরুণোদয়কে নিয়ে সহজ কথা…)
Rahul Arunodoy Banerjee FIR
অভিনেতা রাহুলের মৃত্যুতে এফআইআর দায়ের আর্টিস্ট ফোরামের
×
Comments :0