শুরু হয়েছে হকারদের দিয়ে। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকও আক্রান্ত হবেন। আক্রমণ বাড়বে। বামপন্থীরা থাকবে গরিবের সঙ্গেই।
‘গণশক্তি’-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা। রাজ্যে সরকার পরিবর্তন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। দেশের কৃষক আন্দোলনের নেতা এবং সারা ভারত কৃষক সভার সহ সভাপতি হান্নান মোল্লা কলকাতায় এসেছিলেন প্রাদেশিক কৃষক সভার কাউন্সিল বৈঠকে যোগ দিতে। এক প্রশ্নে তিনি বলেছেন, ইরান যুদ্ধের আগে থেকেই সার, তেলের দামের সঙ্কটে রয়েছেন কৃষকরা। এবার তা বেড়েছে। আন্দোলন তীব্র হবে।
তিনি বলেছেন, শুধু তেলের দাম নয়। বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিও কৃষকদের বিপদ হয়ে দাঁড়াচ্ছে।
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পরীক্ষা বিভ্রাট প্রসঙ্গেও মত জানিয়েছেন তিনি।
Hannan Mollah
আক্রমণ বাড়বে, গরিবের সঙ্গেই থাকবে বামপন্থীরা: হান্নান মোল্লা (দেখুন ভিডিও)
×
Comments :0