ফের হামলা গড়বেতায়। শনিবার বেলা তিনটেয় মাইতায় সিপিআই(এম) দপ্তরে ভাঙচুর চালানো হয়েছে। তারপরই সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সামেদ গায়েনের বাড়িতে হয়েছে হামলা। বেনাচাপড়া গ্রামে চলেছে লুঠ ও ভাঙচুর।
বাইক বাহিনী চলে যাওয়ার পর এসেছে পুলিশ। গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভের ফেটে পড়েছেন।
চন্দ্রকোনায় বড়সর হামলা চালায় বিজেপি। গতকাল, ১৮ সেপ্টেম্বর, শুক্রবার, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সিপিআই(এম) দপ্তরে হামলা চালায় বিজেপি’র দুষ্কৃতী বাহিনী।
এদিন, ১৯ সেপ্টেম্বর, শনিবার, বাইক বাহিনী গড়বেতায় বেনাচাপড়া গ্রামে ঢুকে শুন্যে গুলি পর্যন্ত চালিয়েছে। দুপুরের খাবার নষ্ট করেছে। ভাতের থালায় লাথি মারে।
গ্রামবাসীরা বলছেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে চূড়ান্ত অসভ্যতা চালাচ্ছে বিজেপি’র দুষ্কৃতীরা। গ্রামে ঢুকতেই মহিলারা ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকেন পুলিশকে। আওয়াজ উঠতে থাকে ‘বিজেপি’র দালাল’।
Garbeta Attack BJP
ফের হামলা গড়বেতায়, আক্রান্ত এরিয়া সম্পাদক, ভাতের থালায় লাথি বিজেপি দুষ্কৃতীদের
×
Comments :0