ফের বিজেপির আইটি সেলের ঘৃণ্য প্রচার সামাজিক মাধ্যমে। তামান্নার ও অভয়ার বিচার চেয়ে হুগলির চন্দননগরে দেওয়াল লেখে সিপিআই(এম)। সেই দেওয়াল লেখার ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। কিন্তু সেই ছবিকে বিকৃত করে মিথ্যা প্রচার করে বিজেপির আইটি সেল। বেশ কিছু ছবিতে কারসাজি করে সিপিআই(এম) নেতৃবৃন্দকে দেখানো হচ্ছে অস্ত্র হাতে রামনবমীর মিছিলেও। এই ধরনের ‘ডিপ ফেক’ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
হুগলির চন্দননগরের ৭ নম্বর ওয়ার্ডে একটি দেওয়ালে লেখা হয়েছিল 'অভয়া ও তামান্নার বিচার চাই'। সেই লেখাকে বিকৃতি করে বিজেপি সামাজিক মাধ্যমে প্রচার করছে তাতে লেখা আছে 'অভয়া নয় তামান্নার বিচার চাই'। এই ঘটনা সামনে আসার পর ওই দেওয়ালের সামনে থেকে ফেসবুক লাইভ করে বিজেপির মিথ্যা প্রচার সামনে নিয়ে আসেন স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দ। অভয়ার বিচারের আন্দোলনে বিজেপি দূরে সরে থেকেছে। বিশেষ করে সিবিআই তদন্ত কলকাতা পুলিশের তদন্তের অনুসারী হয়েছে। প্রকৃত দোষীদের শাস্তি ও ন্যায়বিচারের আন্দোলন আজও চলছে।
সিপিআই(এম) নেতৃবৃন্দ জানাচ্ছেন, ভোটের আগে বারংবার এই মিথ্যা ও বিকৃত প্রচার করবে বিজেপি। এর বিরুদ্ধে পাল্টা সত্য প্রচার করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। বেশ কিছু ছবিতে কারসাজি করে সিপিআই(এম) নেতৃবৃন্দকে দেখানো হচ্ছে অস্ত্র হাতে রামনবমীর মিছিলেও। এই ধরনের ‘ডিপ ফেক’ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Comments :0