Printing Press Conference

মুদ্রণকর্মী সম্মেলনে বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান বিকাশ ভট্টাচার্যের

জাতীয়

দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অব প্রিন্টিং স্টেশনারি অ্যান্ড পাবলিকেশন’র সম্মেলনে বিকাশ ভট্টাচার্য।

বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই কেবল আক্রান্ত শ্রমিক-কর্মচারীদের নয়। এই লড়াই সকলের। সেই সঙ্গে জরুরি সংবিধানকে রক্ষা করার লড়াইও। 
রাষ্ট্রায়ত্ত মুদ্রণ কর্মীদের দ্বিবার্ষিক সম্মেলনে এই মর্মে আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য। 
সোমবার দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অব প্রিন্টিং স্টেশনারি অ্যান্ড পাবলিকেশন’র ২০তম দ্বিবার্ষিক সম্মেলন হয়। প্রয়াত সাংসদ এবং সিআইটিইউ নেতা বাসুদেব আচারিয়ার স্মরণে নামাঙ্কিত হয় সম্মেলনে কক্ষের। 
এদিন সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেছেন, সরকারি প্রিন্টিং প্রেসের সংখ্যা ২৪ থেকে কমিয়ে ১২ করা হয়। তারপর তা আরও কমিয়ে ৫ করা হয়। বেসরকারিকরণের নীতিতে বন্ধ হচ্ছে সরকারি কারখানা। 
তিনি বলেন, যাঁরা আক্রান্ত, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই কেবল তাঁদের নয়। দেশের সম্পদ রক্ষার লড়াই সকলের। শ্রমিক এবং কর্মচারী বিরোধী নীতির পক্ষে লড়াইয়ে শ্রমজীবী সব অংশকে একজোট হতে হবে। সব অংশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একজোট হওয়া জরুরি। 
ভট্টাচার্য বলেন, আজ দেশের সংবিধানকে বারবার আক্রমণ করা হচ্ছে। বেসরকারি করণের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি সংবিধান রক্ষার লড়াইও করতে হবে। 
তিনি বলেন, কেন্দ্রে আসীন সরকার কর্পোরেটের স্বার্থবাহী। শ্রমিকদের অধিকার কেড়ে নিতেই পাশ করেছে শ্রম কোড। তাকে লাগু করেছে। লড়াই তার বিরুদ্ধেও।
সিআইটিইউ সর্বভারতীয় সভাপতি সুদীপ দত্তও বক্তব্য রাখেন সম্মেলনে। শ্রম কোড এবং বেসরকারিকরণের নীতির কড়া সমালোচনা করেন তিনি। 
সম্মেলন থেকে বিষ্ণু কুমারকে সভাপতি, অমিত দে-কে সাধারণ সম্পাদক এবং পিন্টু প্রামাণিককে অর্থ বিষয়ক সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

Comments :0

Login to leave a comment