সিআইটিইউ’র নেতৃত্বে প্রতিরোধের জেরে শ্যামনগরেও আপাতত পিছু হটল রেল।
যাদবপুর স্টেশনেও ফের দোকান উচ্ছেদে ফের নামতে পারে রেল এবং পুলিশ। ওয়েস্ট বেঙ্গল রেল হকার্স ইউনিয়ন এবং সিআইটিইউ প্রতিরোধ জারি রেখেছে।
শ্যামনগর স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। সিআইটিইউ’র ডাকে রেল হকারদের নিয়ে প্রতিরোধ ও প্রতিবাদ কর্মসূচি হয়।
এরপর সিআইটিইউ নেতৃবৃন্দ স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেন। শ্যামনগর স্টেশনে হকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে আপাতত রেল কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয়েছে।
সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জি বলেন, ‘‘রেল হকারদের পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। রেল হকারদের এই দোকানের ওপর পরিবার পরিজনের জীবন জীবিকা নির্বাহ হয়। রেল হকারদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।’’ তিনি বলেন, ‘‘রেল হকারদের পুর্নবাসন না দিয়ে উচ্ছেদ করতে এলে হকারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’’
রাজ্যের স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দিচ্ছে রেল। আরপিএফ’র পাশাপাশি সক্রিয় রাজ্যের পুলিশ বাহিনী। মালগাড়িতে করে বুলডোজার এনে হকারদের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে দমদম স্টেশনে। সেখানেও হয়েছে প্রতিরোধ। রাতের অন্ধকারে এই তৎপরতাকে সিআইটিইউ বলেছে, ‘চোরের মতো কাজ’। রেল যেমন মরিয়া হয়ে নেমেছে তেমনই জোরালো হচ্ছে প্রতিরোধ। শামিল হচ্ছেন বহু অংশের মানুষ।
যাদবপুরে এর আগে গত মঙ্গলবার দোকান ভাঙতে এসে ফিরে যেতে বাধ্য হয় রেল এবং পুলিশ। ফিরে যায় বুলডোজার।
Hawker Shyamnagar
শ্যামনগরে সিআইটিইউ’র প্রতিরোধে স্থগিত হকার উচ্ছেদ, সজাগ যাদবপুরও
শ্যমানগর স্টেশনে হকারদের সঙ্গে গার্গী চ্যাটার্জি। ছবি: বিশ্বজিৎ রায়
×
Comments :0