অবিলম্বে বালির মহাদেও জুটমিল খোলার দাবিতে রবিবার জুট মিলের গেটে সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্যে সভাপতি অনাদি সাহু, সিপিআই(এম) নেতা শংকর মৈত্র, রাজশ্রী মন্ডল। সভাপতিত্বে করেন ভবেন মিত্র।
অনাদি সাহু বলেন, রাজ্যে ১৮টি চটকল বন্ধ। কাঁচা পাটের অজুহাতে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের কম থাকার কথা অস্বীকার করছে।
সাহু বলেন, দীর্ঘ তিন মাস বন্ধ বালির মহাদেও জুট মিল। মিল খোলার ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না রাজ্যে সরকার। জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধায় পড়ছেন মিলের শ্রমিকেরা। বারেবারে রাজ্যে সরকারে শ্রম মন্ত্রীকে মিল খোলার বিষয়ে জানানো হলেও উদ্যোগ নেননি।
সাহু বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকার বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়া মিল খুলতে চেষ্টা চালিয়ে গেছে। অথচ আজ তৃণমূল সরকার শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে মিল মালিকের পাশে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Anadi Sahoo
মহাদেও জুট মিল খোলার দাবিতে জনসভা বালিতে
মহাদেও জুট মিল খোলার দাবিতে সভা বালিতে। ছবি: শুভাশিস দেব সরকার
×
Comments :0