শনিবার উচালন অঞ্চলে চাংগড়িয়া, ঘুষ্টিয়া, নন্দনপুর এলাকায় সিপিআই(এম) প্রার্থী সোমনাথ মাজির প্রচারে গরিব পাড়ায় মহিলারা প্রশ্ন করেছেন কবে থেকে ১০০ দিনের কাজ শুরু হবে। গ্রামে কাজ নেই তাই হাহাকার গ্রামের মানুষের স্বাভাবিক প্রশ্নের উত্তরে পার্টির নেতৃত্ব ও প্রার্থী বলেছেন তৃণমূল ও বিজেপি ষড়যন্ত্র করেই গরিবের এই কাজ বন্ধ করেছে। তৃণমূলের নেতাদের দুর্নীতি, চুরির জন্য চোরকে শাস্তি না দিয়ে সাধারণ গরিব মানুষের কাজের ক্ষেত্র ১০০ দিনের কাজ বন্ধ করেছে মোদী সরকার। প্রচারে কৃষক অনাথ বন্ধু সাঁতরা তৃণমূল সরকারের উপর ক্ষোভ জানিয়ে বলেছেন এখানে যে বিপুল পরিমাণে আলু উৎপাদিত হয়েছে তা কেনার লোক নেই। ১২০ টাকা দামেও আলু বিক্রি হচ্ছে না। সরকার এখন কোথায়? কৃষি নির্ভর রায়না বিধানসভা এলাকায় শতাধিক রাইসমিল গড়ে উঠেছে। সেখানেও শ্রমিকদের কাজের কোনও নিরাপত্তা নেই। তাঁদের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, নায্য মজুরি মিলছে না। মালিকের সাথে শাসকদলের বোঝাপড়ায় মজুরি কম দিচ্ছে শ্রমিকদের। দুর্ঘটনা হলে ক্ষতিপূরণও মিলছে না। দক্ষিণ দামোদরের বাস ঢোকা বন্ধ করে দিয়েছে তৃণমূলের নির্দেশে প্রশাসন ফলে মানুষের দুর্দশার শেষ নেই। বাস যাতে বর্ধমান শহরে সরাসরি ঢুকতে পারে সেই দাবিই করেছেন রায়নার মানুষ সিপিআই(এম)’র প্রার্থীর কাছে। এছাড়াও রাস্তার অবস্থা খুবই খারাপ একাধিক গ্রামে বামফ্রন্টের সময়ে তৈরি রাস্তায় আর পিচ পড়েনি এখন হাঁটার অযোগ্য।
রায়না বিধানসভায় বাম প্রার্থী পায়ে হেঁটে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁদের কথা, দাবি নিয়ে। উচালনের কৃষক নাজির হোসেন বলেছেন, বিজেপি’র ইস্যু জাত পাত ভিত্তিক ধর্মীয় মেরুকরণ, অন্যদিকে তোলাবাজি, দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল সরকারের ইস্যু বিজেপি’র সাথে প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণের রাজনীতি। কৃষকের আলুতে সর্বনাশের কথা, গ্রামে গরিবের কাজ নেই সেই সব নিয়ে কোনও বক্তব্য নেই দুই ফুলের। অপরদিকে মানুষের জীবন-জীবিকার জলন্ত সমস্যাগুলো শুনতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বাম প্রার্থী।
রায়না বিধানসভায় তৃণমূলের জয় মানে বালি মাফিয়া, সামাজিক উন্নয়নের টাকা লুটেরা, তোলাবাজদের রমরমা। পাশাপাশি লাল ঝান্ডা জয়ী হলে গরিব মানুষের কাজ, ১০০ দিনের কর্মসংস্থান ফিরিয়ে আনা, রুটি-রুজির সংগ্রামকে মজবুত করা, অর্জিত অধিকার ফিরিয়ে আনা। বিজেপি ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভাজনের মধ্য দিয়ে ভোট কাটার চেষ্টা করলেও তেমন হালি পানি পাচ্ছে না রায়নাতে।
Election 2026 Raina
রায়নায় প্রচারে সিপিআই(এম) প্রার্থী
×
Comments :0