জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং স্থানীয় ফসলের ঘাটতিতে কার্যত নাজেহাল জলপাইগুড়ির সাধারণ মানুষ। তবুও বেঁচে থাকার তাগিদে প্রতিদিনই বাজারমুখী হতে হচ্ছে ক্রেতাদের। স্থানীয় কৃষকদের দাবি, এবছর তিস্তার বন্যা, কালবৈশাখী ও অকালবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বিশেষ করে তিস্তার চর অঞ্চলের টমেটো, উচ্ছে, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি-সহ বিভিন্ন সবজি প্রায় নষ্ট হয়ে গেছে। জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজার থেকে শুরু করে মণ্ডলঘাট ও কাঁদোবাড়ি হাট, সব জায়গাতেই একই চিত্র।
এই পরিস্থিতির মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছেন বামপন্থী দলসমূহের প্রার্থী দেবরাজ বর্মণ। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে বয়েলখানা বাজার ও বাংলাদেশ সীমান্তবর্তী শোভারহাটে প্রচার চালান তিনি। বাজারে প্রচারের সময় মানুষের ক্ষোভ-অভিযোগ সরাসরি শোনেন প্রার্থী।
অন্যদিকে শোভার হাটের সবজি বিক্রেতা হরেরাম মণ্ডল বলেন, আমাদের এলাকায় আলু ছাড়াও প্রচুর সবজি উৎপাদন হয়। কিন্তু সংরক্ষণের ব্যবস্থা নেই। হিমঘর থাকলে ভালো দাম পেতাম। এখন বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়। প্রচারে উঠে আসে কর্মহীনতা মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কৃষি সঙ্কট। প্রার্থী দেবরাজ বর্মণ বলেন, বর্তমান শাসনে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও শিক্ষিত যুবসমাজ সকলেই সঙ্কটে। দীর্ঘদিন ধরে এই এলাকায় সিএস কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। যার অভাবে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই। বয়েলখানা বাজারে প্রচার শেষে শহরের ২৫, ২৪, ১৯ ও ১৮ নম্বর ওবার্ডে টোটো ও বাইক মিছিল হয়।
Election 2026 Jalpaiguri
প্রচারে জলপাইগুড়ি সদর বিধানসভার বাম প্রার্থী
×
Comments :0