cpim garhbeta bdo office drive

আলুচাষীদের ক্ষতিপূরণ এবং ঋণমুকুবের দাবিতে গড়বেতা বিডিও দপ্তর অভিযান সিপিআই(এম)'র

জেলা বাংলা বাঁচানোর ভোট

ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ক্ষতিপূরণ ও ঋণ মুকুবের দাবিতে বুধবার গড়বেতা বিডিও দপ্তর অভিযান সিপিআই(এম)'র

আলু চাষীদের প্রতি প্রতারণা ও ফড়েদের হাতে আলুর বাজার তুলে দিয়ে হিমঘর দখলের ধাপ্পাবাজির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ক্ষতিপূরণ ও ঋণ মুকুবের দাবিতে বুধবার গড়বেতা বিডিও দপ্তর অভিযান করে সিপিআই(এম)। পাশাপাশি কেন ভোটারদের বিচারাধীন অবস্থায় রাখা হচ্ছে এবং কি কারণে ভোটারদের নাম ডিলিট করা হচ্ছে তার লিখিত কারন জানাতে হবে বলেও দাবি জানানো হয় এদিন। সেইসঙ্গে,অবিলম্বে বিবেচনাধীন ভোটারদের তালিকাভুক্ত করার দাবিতে ও বিক্ষোভ দেখানো হয়। বাতিল ভোটাররা ট্রাইবুনালে কাগজপত্র জমা দিতে গেলে তার রিসিভ কপি না দেওয়া এবং তাঁদের হায়রানি বন্ধ করার দাবিতেও এদিন গড়বেতা বিডিও দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হয়।


 

বিক্ষোভ সভায় গড়বেতা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী তপন ঘোষ বলেন, "রাজ্য সরকার আলু কিনবে ঘোষণা করেও দেড় মাসে এক ছটাকও আলু কেনেনি। কুইন্টাল প্রতি ৯৫০ টাকা ঘোষণা করলে আলুরদর এবছর প্রথমে ৩৮০ টাকা তারপর দফায় দফায় কমতে কমতে এখন ৮০ টাকা দর। আলু কেনার লোক নেই। ঝড় বৃষ্টিতে সেই আলু নষ্ট হচ্ছে। এই তৃণমূল সরকার কৃষকদের সাথে প্রতারণা করে ফড়েদের স্বার্থ রক্ষার দালালি করেছে। কেনই বা প্রতিটি ব্লকের কিষান মান্ডিতে আজ অবধি আলু কেনা শুরু হলো না। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী ফড়েদের রাখা হিমঘরের আলু তার ঘোষিত দামে কিনবে। এর বিরুদ্ধে এলাকার কৃষক ও আলু চাষীদের প্রতি আহ্বান জানান এই কৃষক মারা সরকারকে এবার উৎখাত করুন। নইলে আলু চাষীদের সর্বশান্ত হওয়ার হাত থেকে রেহাই নেই।"
বিক্ষোভ মিছিল সহ বিডিও দপ্তর অভিযানে সামিল হন সিপিআই(এম)-র জেলা সম্পাদক বিজয় পাল সহ প্রসেনজিৎ মুদি, সুকুমার মাঝি প্রমুখ।

Comments :0

Login to leave a comment