ভোটের মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে গিয়ে পদত্যাগ করেছেন তিনি। রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
১৭ নভেম্বর, ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি। সিভি আনন্দ বোস সংবাদ সংস্থাকে বলেন, "হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আমি সাড়ে তিন বছর ধরে বাংলার রাজ্যপাল ছিলাম। যথেষ্ট সময় থেকেছি।"
বিধানসভা ভোটের আগে আচমকা কেন পদত্যাগ করলেন তিনি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি স্পষ্ট না হলেও প্রায় সব অংশই একমত যে কেন্দ্রের সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের মেয়াদে রাজ্যপালের পদকে ব্যবহার করা নিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে বিবাদ বেঁধেছে বারবার।
তবে তার আকস্মিক পদত্যাগের কারণ কী সেই বিষয়ে কিছুই বলেননি।
অন্তর্বতীকালীন রাজ্যপাল হিসাবে কে দায়িত্ব পাবে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। ওয়াকিবহাল মহলের একাংশ মত, আপাতত রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে তামিলনাড়ুর রাজ্যপাল এন রবিকে। তামিলনাডুর ডিএমকে সরকারের সঙ্গে রবির বিরোধ বারবার সারা দেশে খবর হয়েছে। এই রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। তবে রবিকেই ভোট পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে না বিকল্প নাম ভাববে কেন্দ্র, তা স্পষ্ট নয়।
CV ANANDA BOSE
পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস
×
Comments :0