বন্দর কর্তৃপক্ষ পুলিশের সাহায্যে জোর করে মঞ্চ খুলে দিলেও, খোলা আকাশের নীচেই শুরু লাগাতার ধর্না। শ্রমিক প্রতিনিধি ও পেনশনার্সদের কোন আলোচনার সুযোগ না দিয়ে একতরফা ভাবে বন্দরের শতবার্ষিকী হাসপাতাল একমাত্র ঠিকাদারের হাতে নামমাত্র মূল্যে তুলে দেওয়ার সিধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অছিপরিষদে শ্রমিক প্রতিনিধিদের তীব্র প্রতিবাদ করতে দেখা গেলেও তাতে কোনও কর্ণপাত করেনি বন্দর কর্তৃপক্ষ। তাছাড়া বন্দরের ইউনিয়নগুলি ও পেনশনার্সরা ধারাবাহিকভাবে ২০২২ সাল থেকে এই আন্দোলন করে আসছে কিন্তু বন্দর কর্তৃপক্ষ কোন আলোচনায় বসেনি। হাসপাতাল বিক্রি হলে প্রায় তিনশোর অধিক শ্রমিক কর্মচারী কাজ হারাবেন ও কুড়ি হাজারের অধিক পেনশনার যারা হাসপাতালে চিকিৎসা পরিসেবা পান তাঁরাও সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
এই পরিস্থিতিতে হাসপাতাল বিক্রি রুখতে, কর্তৃপক্ষ এই সিধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সিআইটিইউ অনুমোদিত ক্যালকাটা পোর্ট এণ্ড শোর মুজদুর ইউনিয়ন বন্দরের শতবার্ষিকী হাসপাতালের সামনে ২৬শে ফেব্রুয়ারী থেকে লাগাতার ধর্না শুরু করেছেন। পুরুষ ও মহিলা সহ বহু শ্রমিক কর্মচারী এদিন ধর্নায় অংশগ্ৰহন করেছেন।
open-air protest
খোলা আকাশের নীচেই ধর্না শুরু কলকাতা বন্দর শ্রমিকদের
×
Comments :0