কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সেনা বাহিনীর বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলম্বিয়ার বিমান বাহিনীর ১১০ জন সৈন্য বহনকারী একটি বিমান উড্ডয়নের সময় ভেঙে পড়ে। উদ্ধার কাজ চলছে। হতাহতের বিষয়ে সরকারি তথ্য এখনও পাওয়া যায়নি। সংবাদ সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় ৯০ জন সৈন্য নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ব্লুরেডিও জানিয়েছে কলম্বিয়ার পুতুমায়োর পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই কলম্বিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস পরিবহন বিমান ভেঙে পড়ে। বিমানটিতে ১০০ জনেরও বেশি সেনা কর্মী ছিলেন। প্রাথমিক প্রতিবেদন জানা গেছে, কলম্বিয়ান বিমান বাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস বিমান বিমানবন্দরের কাছে একটি গ্রামীণ এলাকায় ভেঙে পড়ে। কর্তৃপক্ষ এখনও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা বা সংখ্যা প্রকাশ করেনি। তবে, আরটি জানিয়েছে যে ৯০ জন নিহত হয়েছেন।
কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জানিয়েছে যে দেশটির দক্ষিণে একটি লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়েছে।
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হতাহতের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তিনি বলেন, "গভীর দুঃখের সাথে আমরা আপনাদের জানাচ্ছি যে, আমাদের কলম্বিয়ান বিমানবাহিনীর একটি হারকিউলিস বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে।"
Colombian Plane Crashes
শতাধিক সেনা নিয়ে কলম্বিয়ায় ভেঙে পড়লো বিমান, বহু হতাহতের আশঙ্কা
×
Comments :0