Cooch Behar Murder

কোচবিহারে খুনের অভিযোগে পিটিয়ে খুন, আটক ৩

জেলা

ছবি- অমিত কুমার দেব।

অমিত কুমার দেব: কোচবিহার

জোড়া খুনের ঘটনা ঘটলো কোচবিহার ২নং ব্লকের আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোকালিরমঠ প্রথম খন্ড বড়াইবাড়ি এলাকায়। মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা যায়, এই এলাকার বাসিন্দা সুকুমার ভূঁইয়ার ফাঁকা জমিতে বেশ কয়েকদিন ধরে ডেরা বেঁধেছিল এক যাযাবরের দল। বেশ কিছুদিন আগে চলেও যায় এই দলটি। কিন্তু এলাকায় থেকে যান এই যাযাবরের দলের এক যুবক।
মঙ্গলবার হঠাৎই সংশ্লিষ্টই জমির মালিক সুকুমার ভূঁইয়ার সাথে বিবাদে জড়িয়ে পড়েন এই যুবক। অতর্কিতে তার ওপর ধাঁরালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি। এই ধাঁরালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪বছর বয়সী সুকুমার ভূঁইয়ার। এই ঘটনা ঘটানোর পরেই পালিয়ে যাবার চেষ্টা করে হত্যাকারী এই যুবক। কিন্তু মৃত যুবকের পরিবারের সদস্যরা ধরে ফেলেন তাকে। এরপর তাদের বেপরোয়া মারে মৃত্যু হয় যাযাবর দলের এই যুবকেরও। তবে এই যুবকের নাম জানতে পারা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় মৃত সুকুমার ভূঁইয়ার পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। ঘটনার তদন্ত চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment