DA Supreme Court

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেলো ডিএ মামলা, রাজ্যের দাবি তারা ডিএ দিচ্ছেন

জাতীয় রাজ্য

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেলো ডিএ মামলার শুনানি। আগামী ৬ মে মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এদিন মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, সব সরকারি কর্মচারী এখনও ডিএ পাচ্ছেন না। এই অভিযোগ প্রসঙ্গে বিচারপতি পি কে মিশ্র বলেন, ডিএ দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে যদি কোনও খামতি থেকে থাকে, তবে মামলাকারীদের সরাসরি আদালতে না এসে প্রথমে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির কাছেই আবেদন করতে হবে। কমিটি বিষয়টি খতিয়ে দেখার পরই আদালত পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।
উল্লেখ্য মহার্ঘ ভাতা নিয়ে জট কাটাতে সুপ্রিম কোর্ট আগেই একটি উচ্চপর্যায় কমিটি গঠন করে দিয়েছিল। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ চলতি এপ্রিল মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বাকি বকেয়া কোন পথে এবং কত দিনের মধ্যে মেটানো সম্ভব, তা নির্ধারণের ভার দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির ওপর। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে সিবাল জানান, রাজ্য সরকার ওই কমিটির নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেছে। ছয় হাজার কোটি টাকা মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

Comments :0

Login to leave a comment