DYFI ‘Yuva Josh’

ডিওয়াইএফআইয়ের যুব জোশ সমাবেশের প্রচার নদীপথে

জেলা

২৯ নভেম্বর ডিওয়াইএফআই উত্তর ২৪পরগনা জেলা কমিটির ডাকে বারাসতের টাকি রোডের ধারে রথতলা ময়দানে যুব জোশ সমাবেশ। মাঝে দুটো দিন। তাই শেষ মুহূর্তের প্রচার সেরে নিতে রাজপথ, রেলপথ, মাঠ- ময়দান, হাট-গঞ্জ, জমির আল ছেড়ে এবার নদীপথে প্রচারের ঢেউ তুললো যুব সমাজ। সমাবেশে সুন্দরবনাঞ্চলের মানুষের জীবন জীবিকার তীব্র যন্ত্রণার কথা উঠে আসবে যুব নেতৃবৃন্দের বক্তব্যে। তুলে ধরবে পরিযায়ী শ্রমিক, মৎস্যজীবিদের জীবন বৃত্তান্ত, ভঙ্গুর নদীবাঁধ, ধ্বংস হয়ে যাওয়া ম্যানগ্রোভের কথা। রাজ্যজুড়ে যুবরা সমস্যায়। কাজ নেই। নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে না। সাথে বন্ধ হয়ে যাচ্ছে পুরানো কারখানা বা কাজের ক্ষেত্র। সে কথাও উঠে আসবে নেতৃবৃন্দের বক্তব্যে। বৃহস্পতিবার সকাল থেকে নেবুখালী থেকে দুলদুলি, দুলদুলি থেকে ভান্ডারখালিতে ইছামতি, সাহেবখালি, গৌরেশ্বর নদীর মোহনা ছুঁয়ে যাত্রাপথে নৌকার যাত্রীদের কাছে সেই সমস্ত বক্তব্যের নির্যাস তুলে ধরেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। ছিলেন যুবনেতা, আবুল কালাম মোল্লা পথিক দাস, বিশাল দাস, ঋষিকেশ মণ্ডল প্রমূখ। ডিওয়াইএফআই হাসনাবাদ লোকাল কমিটির উদ্যোগে যুব জোশ সমাবেশকে সামনে রেখে মাখালগাছা পঞ্চায়েতের হাবাসপুরে পথসভায় বক্তব্য রাখেন যুবনেতা বিশাল দাস, অরিত্র বিশ্বাস,পথিক দাস,আবুল কালাম মোল্লা, মহিলা নেত্রী পূরবী সরকার হারুণ অল রসিদ প্রমুখ।

Comments :0

Login to leave a comment