সিপিআই(এম)পলিট ব্যুরো বৃহস্পতিবার ভারতের ওপর আমেরিকার ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবের নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে, ভারতের জনগণের স্বার্থে শুল্ক আরোপের প্রস্তাবের বিরুদ্ধে কেন্দ্রকে সুস্পষ্ট অবস্থান গ্রহণের ও দাবি জানিয়েছে সিপিআই(এম)।
কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা, জোর করে শ্রমিক নিয়োগ করার অভিযোগে ভারতের উপর আমদানি শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ড্রোনাল্ড ট্রাম্প। ভারত ছাড়াও চীন ব্রাজিল সহ ১৪ টি দেশের উপর এই শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে, ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা প্রক্রিয়া চালু রেখেছে আমেরিকা। সমঝোতার শর্ত ভারত মেনে নিলে ১৭ শতাংশ হারে বসবে আমদানি শুল্ক। না হলে হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে প্রস্তাবে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিন পলিটব্যুরো একটি বিবৃতি দিয়ে ওই কাল্পনিক অভিযোগের ভিত্তিতে আমেরিকার শুল্ক আরোপের প্রস্তাবকে নিন্দা জানিয়েছে। পলিটব্যুরো আরও বলেছে, প্রস্তাবিত শুল্কহার ১৭ শতাংশে নামিয়ে আনার বিষয়টিকে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির চূড়ান্তকরণের সঙ্গে জুড়ে দেওয়াটা আসলে এক ধরনের জবরদস্তি ও ব্ল্যাকমেল। যার উদ্দেশ্য হলো চলমান বাণিজ্য আলোচনায় ভারতকে মার্কিন স্বার্থের কাছে নতি স্বীকার করতে বাধ্য করা। সেইসঙ্গে, যুক্তরাষ্ট্রের এই একতরফা চাপ প্রয়োগের কৌশলের বিরুদ্ধে দৃঢ়ভাবে আপত্তি জানানোর পরিবর্তে, মোদী সরকারের প্রতিক্রিয়া কে অত্যন্ত অদক্ষ ও দুর্বল বলে উল্লেখ করেছে পলিটব্যুরো।
ওই বিবৃতিতে কেন্দ্রীয় সরকারকে যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপগুলোর বিরুদ্ধে সুস্পষ্টভাবে অবস্থান নেওয়া এবং চলমান বাণিজ্য আলোচনায় দৃঢ় ভূমিকা গ্রহণ করে ভারতের জনগণের স্বার্থ সুরক্ষিত করার দাবি জানিয়েছে সিপিআই(এম)
CPI(M) Politburo condemns US tariffs
মার্কিন শুল্ক আরোপে নিন্দা, জনগণের স্বার্থে কেন্দ্রকে সুস্পষ্ট অবস্থান গ্রহণের দাবি পলিটব্যুরোর
×
Comments :0