Deputation

হকার উচ্ছেদ সহ একাধিক দাবিতে হুগলি-পূর্বমেদিনীপুরে যুবদের ডেপুটেশন

রাজ্য জেলা

সকলের জন্য স্থায়ী কাজ, সরকারি শূন্যপদে নিয়োগ, উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন, সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই পূর্বমেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে নিমতৌড়ী জেলাশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করা হয় মঙ্গলবার। ভাতা নয়, কাজ চাই – এই স্লোগানকে সামনে রেখে জেলা শাসকের কাছে দাবি সংবলিত স্মারকলিপি দেয় ডিওয়াইএফ। সকলের জন্য স্থায়ী কাজ, সরকারি শূন্যপদে নিয়োগ, উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন, সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে উত্তাল হয় পূর্ব মেদিনীপুর। এদিন ডিওয়াইএফ-এর প্রতিষ্ঠা দিবসে সংগঠনের পতাকা উত্তোলন করে কুলবেড়িয়া থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল হয়। সংক্ষিপ্ত সভা হয় সেখানে। পরে নির্দিষ্ট দাবিগুলির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়। ছিলেন ইব্রাহিম আলি, সৌরভ ভুঞ্যা, মহিদুল ইসলাম, রুমা মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সকলের জন্য স্থায়ী কাজ, সরকারি শূন্যপদে নিয়োগ, উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন, সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই পূর্ব মেদিনীপুর জেলার ডাকে মিছিল ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার। এদিন ডিওয়াইএফ-এর প্রতিষ্ঠা দিবসে সংগঠনের পতাকা উত্তোলন করে কুলবেড়িয়া থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল হয়। সংক্ষিপ্ত সভা হয় সেখানে। পরে নির্দিষ্ট দাবিগুলির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি, সৌরভ ভুঞ্যা, মহিদুল ইসলাম, রুমা মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এদিন তিন দফা দাবিতে হুগলী জেলা শাসকের দপ্তরের (চুঁচুড়া) সন্নিকটে বিক্ষোভ কর্মসূচী ও জেলা শাসকের কাছে দাবি সনদ পেশ করা হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলী জেলা কমিটির পক্ষ থেকে। দাবি ওঠে সকলের জন্য স্থায়ী কাজ, সকল বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের। পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন প্রতীক চক্রবর্তী, জয়দীপ চক্রবর্তী, অন্বেষা দাশগুপ্ত, জুলফা খাতুন ও অভিষেক ঘোষ। ডেপুটেশন চলাকালীন চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ সভায় রাজ্যের সরকারের দ্বিচারিতা নিয়ে বক্তব্য রাখেন যুব নেতৃবৃন্দ।


ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবসে খড়গ্রাম বিডিও দপ্তরেও দাবি সনদ প্রদান করা হয়। 

Comments :0

Login to leave a comment