Delimitation Bill Defeated

মহিলা সংরক্ষণের নামে পেশ ডিলিমিটেশন বিল পরাস্ত লোকসভায়

জাতীয়

মহিলা সংরক্ষণের নামে পেশ ডিলিমিটেশন বিল পরাস্ত লোকসভায়। গত বারো বছরে এই প্রথম সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ করাতে পারল না নরেন্দ্র মোদী সরকার।
মহিলা সংরক্ষণ বিল আগেই পাশ হয়েছে সংসদে। বিরোধীরা সর্বসম্মত সমর্থনও জানায়। কিন্তু মহিলা সংরক্ষণ প্রয়োগের সঙ্গে জুড়ে দেওয়া হয় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং জনগণনার শর্ত।
মহিলা সংরক্ষণের নাম করে আসন পুনর্বিন্যাসের লক্ষ্যে পেশ হয় বিল। দক্ষিণের রাজ্যগুলির আনুপাতিক প্রতিনিধিত্ব কমে যাওয়ার ব্যবস্থা করা হয় বিলে। উত্তর ভারতের রাজ্যগুলিতে আসন বাড়ানোর ব্যবস্থা ছিল বিলে। 
শুক্রবার সারাদিন বিতর্কের পর বিল পেশ হয়। সাংবিধানিক সংশোধন বিল পাশ করাতে হলে দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। বিকেলে ভোটাভুটির পর দেখা যায় পক্ষে ২৯৮ পক্ষে এবং ২৩০ বিপক্ষে।
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের বলেন, মহিলারা দেখছেন। বিলের বিরোধিতা করলে তাঁরা ক্ষমা করবেন না।
বিরোধীরা বলেন, মহিলা সংরক্ষণের বিলে তো আগেই সমর্থন দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন করা হয়েছে। এবার তাকেই আবার বদলানো হচ্ছে ডিলিমিটেশন এবং জনগণনার শর্তে। এমনভাবে করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য ভেঙে যাবে। 
এই বিল, সংবিধানের ১৩১ তম সংশোধনী বিল, আটকে যাওয়ায় সংশ্লিষ্ট অপর দু’টি বিলও আর ভোটের জন্য পেশ করেনি সরকার জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

Comments :0

Login to leave a comment