নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাড়িতে ইডি হানা। শুধু পার্থ চ্যাটার্জির বাড়ি নয়, নিয়োগ দুর্নীতি কান্ডে মিডিল ম্যান প্রসন্ন রায়ের অফিসেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জী। কয়েক মাস আগে তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য কয়েকদিন বাদে রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। তার আগে ফের বিভিন্ন দুর্নীতি মামলা তদন্ত সক্রিয়ভাবে শুরু করেছে ইডি। অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাফিলতিতেই একাধিক দুর্নীতি মামলা থেকে জামিন পেয়েছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা।
Partha Chatterjee ED
ফের পার্থর বাড়ি ইডি হানা
×
Comments :0