Earthquake

তীব্র কম্পন জলপাইগুড়িতে, কাঁপলো কলকাতাও

জাতীয় রাজ্য

দুর্যোগের রাতেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি জেলা। সে সঙ্গে কম্পন অনুভূত হল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, কোচবিহার এবং বাংলাদেশেও।একদিকে যখন ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি আর অবিরাম বজ্রপাতে বিপর্যস্ত জনজীবন, ঠিক তখনই যোগ হলো ভূ-কম্পনের আতঙ্ক। রবিবার রাত ১১টা বেজে ৬ মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে গোটা জেলা। প্রায় এক মিনিট ধরে স্থায়ী হয় এই জোরালো কম্পন।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এই আকস্মিক ভূমিকম্পের জেরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বহু মানুষ ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল প্রতিবেশী রাষ্ট্র ভুটান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। আবহাওয়া দপ্তরের দুর্যোগের পূর্বাভাসের মাঝেই এই জোরালো কম্পন উত্তরবঙ্গের এই জেলায় বড়সড় আতঙ্কের আবহ তৈরি করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ মেলেনি। জানা গেছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

Comments :0

Login to leave a comment