রবিবার বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণার পর আচরণবিধি কার্যকর হওয়ার সাথে সাথেই
রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ বলা হয়েছে দুষ্যন্ত নারিয়ালা নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করার কথা। সঙ্গমিত্রা ঘোষকে নতুন স্বরাষ্ট্র সচিব পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার দুপুরের মধ্যেই নতুন আধিকারিকদের দায়িত্ব গ্রহণ করে বিকেল তিনটের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, নির্বাচন কমিশন রবিবার পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। বাংলায় নির্বাচন মাত্র দুটি দফায় হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। ৪ মে গণনার দিন নির্ধারণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রভাবমুক্ত হয় তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Election Commission
রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে অপসারণ
×
Comments :0