WEATHER

মঙ্গলে বৃষ্টি হলেও, আপাতত বঙ্গে শুস্ক আবহাওয়াই

রাজ্য কলকাতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার সকালে হালকা বৃষ্টিপাত হয়েছে। প্রায় তিনমাস পর এই অঞ্চলে বৃষ্টিপাতের দেখা মিললো, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা এবং পার্শবর্তী অঞ্চলগুলিতে নভেম্বর মাসেই শেষ বৃষ্টিপাত হতে দেখা যায়। যদিও, পুরুলিয়ার মতো   পূর্বাঞ্চলের জেলাগুলিতে ডিসেম্বরের শুরুর দিকেও অল্পস্বল্প বৃষ্টি হতে দেখা গিয়েছিলো। 
তবে আগামী সাতদিন রাজ্যজুড়ে শুস্ক আবহাওয়াই বজায় থাকবে। পাশাপাশি, সপ্তাহান্তে বঙ্গের প্রায় সব জেলাতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। 
এদিন বারাকপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় এদিন ৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়, সকালের দিকে বৃষ্টি হলেও দুপুরের পর থেকে মূলত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়ই বজায় ছিল। 
মঙ্গলবার সকালে হিমালয়ের পর্যটন শহর দার্জিলিং'র তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস,যা বঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম। 
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি পার্শবর্তী অঞ্চল সল্টলেকের তাপমাত্রা ছিল  ১৮ ডিগ্রি সেলসিয়াসে।  

Comments :0

Login to leave a comment