পুজোর মুখে উচ্ছেদের শঙ্কায় ঘড়ির মোড় থেকে চুঁচুড়ার মাঠের ধারের দোকানদারদের। সামনেই বাঙালির দুর্গাপুজো। বিকিকিনি খানিক বাড়ার আশায় থাকেন বাংলার সব দোকানদার। কিন্তু এখনই ফের উচ্ছেদের আশঙ্কা চুঁচুড়ার অস্থায়ী দোকানদারদের।
বুধবার পূর্ত দপ্তরের আধিকারিকরা চুঁচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে দেন। চুঁচুড়া ঘড়ি মোড়, কোর্ট চত্বর, মাঠের ধার ও জেলা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে যান আধিকারিকরা। আগামীকাল, ১৭ সেপ্টেম্বরের মধ্যে, দোকানের মাল খালি করে দিতে বলা হয়। না হলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। মাথায় হাত পড়েছে ছোট ছোট দোকানদারদের।
এই দোকানের ভরসাতেই সংসার চালায় বহু পরিবার। কেউ কুড়ি বছর তো কেউ তার থেকেও বেশি বছর ধরে এই সব দোকান চালান। দোকানদারদের ক্ষোভ, আগে থেকে কোনও নোটিশ দেওয়া হয়নি। বৃহস্পতিবার হঠাৎ এসে পুলিশ আর পূর্ত দপ্তরের আধিকারিকরা দোকান তুলে দিতে বলেন। কোনও সময় দেওয়া হচ্ছে না।
Comments :0