Fire

পুরুলিয়ায় বেআইনি বাজি কারখানায় আগুন, জখম এক

জেলা

পুরুলিয়া শহরের এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায়। প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে সেই আগুন। ঘটনায় গুরুতর আহত এক। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে হঠাৎ করে বিকট শব্দে একটি দোতলা বাড়ির ছাদ উড়ে যায়। সঙ্গে সঙ্গে ভয়ংকর আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং পুলিশে। এক প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয় মানুষজনের বক্তব্য এত ভয়ংকর আগুন তারা আগে কোনদিন দেখেননি। আগুন লাগার সঙ্গে সঙ্গে বারুদের বিস্ফোরণ ও ঘটতে থাকে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

Comments :0

Login to leave a comment