শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে কন্দোখোলার কাছে একেবারে পথের মাঝে ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মাল বোঝাই ফিল্পকার্টের বড় কন্টেইনার! এবারের ঘটনায় প্রাণহানি ঘটেনি তবে গুরুতর জখম হয়েছেন কন্টেইনারটি সহকারী। পলাতক চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ফ্লিপকার্টের সামগ্রী বোঝাই কন্টেইনারটি গুয়াহাটি থেকে কলকাতার দিক যাচ্ছিল। বড় আকারের কন্টেইনারটি শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে কন্দোখোলার কাছে উল্টে যায়। ফ্লিপকার্টের সামগ্রীগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কন্টেইনার উল্টে যাওয়ার কারণে জাতীয় সড়কের একপাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ সংস্থাকে দুর্ঘটনার খবর দেয়। কন্টেইনারটি উল্টে যাওয়ার ফলে ভেতরের মালপত্র সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। সেগুলো যাতে লুটপাট না হয় সেদিকেও নজর রাখছে শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনার সাথে সাথেই দুর্ঘটনাস্থল থেকে পলাতক চালক। সহকারী যখম হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
ঘটনার জেরে এদিন সন্ধ্যা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়েছে ১২ নম্বর জাতীয় সড়কে। শেষ পাওয়া খবরে জানা গেছে ফ্লিপকার্টের আধিকারুকরা ঘটনাস্থলে উদ্যেশ্যে রওনা দিয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ।
Shantipur
শান্তিপুরে ফ্লিপকার্টের কন্টেইনার উল্টে বিপত্তি
×
Comments :0