তুরস্কের ইস্তানবুলে ইজরায়েলের উপদূতাবাসের সামনে চলল গুলি বিনিময়। তুরস্ক জানিয়েছে গুলির লড়াইয়ে এক হামলাকারী নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় ধরা হয়েছে।
তুরস্ক জানিয়েছে গুলির লড়াইয়ে এক পুলিশকর্মীও আহত হয়েছেন। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
তুরস্কের বিচার মন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন যে হামলাবাজরা কারা, কী তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়নি। তদন্ত চলছে।
ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সামরিক সংঘাত মঙ্গলবার ৩৯ দিনে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে ইজরায়েল এবং আমেরিকার জাহাজ ছাড়ার জন্য সময়সীমা ঘোষণা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পালটা শর্ত দিয়েছে ইরানও। মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং নাগরিক পরিকাঠামোর ওপর বোমাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ইরান সোমবারই পালটা হানা চালিয়েছে ইজরায়েলে। হাফিয়া বন্দরে গুরুতর আঘাত করেছে তেহরান। ইজরায়লের বহু অংশ ইরানের পালটা হানায় বিধ্বস্ত হয়েছে।
ইরান জানিয়েছে তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে ২ হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শিশুরাও রয়েছে।
এদিকে ইরানের সংবাদসংস্থা ‘ইরনা’ জানিয়েছে যে তেহরান পালটা শর্ত দিয়ে বলেছে ধ্বংসের জন্য ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা এবং ইজরায়েলকে। হরমুজ প্রণালি সুরক্ষিত রাখার শর্ত হিসেবে গোট মধ্য প্রাচ্যে সংঘাত বন্ধ করতে এই দুই শক্তিকে।
হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ট্রাম্প সোমবার বলেছেন, ইরানের সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে। তবে সমঝোতায় পৌঁছানের পক্ষে ইরানের প্রতিক্রিয়া এখনও যথেষ্ট নয়।
Gunfight Istanbul
ইস্তানবুলে গুলি বিনিময় ইজরায়েলের উপ দূতাবাসের সামনে, নিহত ১
×
Comments :0