যাদবপুরে হকার উচ্ছেদ আটকাতে অবস্থানে লাল ঝান্ডা। মঙ্গলবার সন্ধ্যা থেকে যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল মঙ্গলবার হকার উচ্ছেদ করা হবে। সেই নোটিসের প্রতিবাদে এদিন সন্ধ্যায় সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে যাদবপুর স্টেশনে মিছিল করে বামপন্থী দলগুলি। পরে স্টেশন চত্বরে বুলডোজার দেখা গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হকারদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন বামপন্থী কর্মীরা। রাত বারোটার পর জানা যায় যে আপাতত পিছু হটেছে রেল এবং পুলিশ। বুধবার ফের হকারদের নিযে আলোচনায় বসবেন বামপন্থী নেতৃবৃন্দ।
রাজ্যজুড়ে হকার উচ্ছেদ করছে বিজেপি সরকার। দমদম স্টেশনে নির্বিচারে রাতের অন্ধকারে চলেছে বুলডোজার। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু দোকান। জীবিকার সংকট তৈরি করা হয়েছে। রবিবার যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি বলেন তিনি রেলের কাছে আবেদন জানিয়েছেন যাতে হকারদের পুনর্বাসন দেওয়ার পর সরানো হয়।
কিন্তু এদিন বিধায়কের কথার সাথে কাজের কোন মিল পাওয়া গেল না। যখন হকার উচ্ছেদ করার জন্য বুলডোজার আসে তখন তার সামনে প্রতিরোধ গড়ে তোলেন লাল ঝাণ্ডার কর্মীরা। বিজেপি তৃণমূলে কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এখনো স্টেশনে অবস্থান করছেন বামপন্থী কর্মীরা।
Hawker Eviction Jadavpur
যাদবপুরে বুলডোজার, প্রতিরোধে লাল ঝাণ্ডা, পিছু হটল রেল
×
Comments :0