Hawker Evictions

হকার উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার সমাবেশ হাওড়া হকার্স সমিতির

রাজ্য জেলা

ছবি- AI

পরিকল্পনা করেই দেশের সবচেয়ে বৃহৎ বস্ত্র বিক্রয়ের হাওড়া মঙ্গলা হাটকে তুলে দিতে চায় রাজ্য সরকার। পূর্বতন রাজ্য সরকার একই কায়দায় হাটকে তার পুরানো জায়গা থেকে তুলে দেওয়ার চেষ্টা চালালেও হাট ব্যবসায়ী ও হকারদের প্রতিরোধে রাজ্য সরকার বাধ্য হয়েছিল পিছু হঠতে। বর্তমানে জেলা প্রশাসন সাধারণ মানুষ ও প্রশাসনিক অফিসে কাজকর্মের অসুবিধার কথা বলে মঙ্গলা হাটকে তার পুরাতন জায়গায় বসতে না দেবার সিদ্ধান্ত নেয়। সিন্ধান্তের প্রতিবাদ জানায় সিআইটিইউ অনুমোদিত হাওড়া হকার্স সমিতি। সমিতির পক্ষ থেকে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে মঙ্গলাহাটে হকারদের উচ্ছেদ না করে রাস্তায় বসে ব্যবসা করার দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় রাত বারোটা থেকে পরের দিন সকাল সাত টা পর্যন্ত কেবলমাত্র ফুটপাতে বসে ব্যবসা করতে পারবেন হকারেরা। সিদ্ধান্তের বিরোধিতা করে হাওড়া হকার্স সমিতির পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয় রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত পরিবর্তন করে সকাল আটটা পর্যন্ত করা হোক। রাতে প্রশাসনিক অফিস বন্ধ থাকে এবং সাধারণ মানুষ রাস্তায় চলাচল না করায় রাস্তায় বসে যে সমস্ত হকারেরা ব্যবসা করতেন তাদেরকেও ব্যবসা করার সুযোগ করে দেওয়া হোক। সোমবার থেকেই যাতে রাতে রাস্তায় ও ফুটপাতে বসে হকারেরা জিনিসপত্র বিক্রয় করতে পারেন তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান হাওড়া হকার্স সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অরূপ রায় ও সম্পাদক বিশ্বজিত ঘোষ। তারা জানান পরিকল্পনা করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে হকারদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কোনভাবেই প্রশাসনের এই অশুভ সিদ্ধান্ত মেনে নেবে না মঙ্গলা হাটের ব্যবসায়ী থেকে শুরু করে হকারেরা। তারা আরও জানান পুর্নবাসন না দিয়ে জোর করে মঙ্গলা হাটের হকারদের উচ্ছেদ করা যাবে না। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে হাওড়া হাট চত্তরে হকারদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করেছে হাওড়া হকার্স সমিতি। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

Comments :0

Login to leave a comment