পিৎজার অর্ডার দিয়ে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে এক ভারতীয়কে। পেনসেলভ্যানিয়ার ফিলাডেলফিয়ায় নিহত ২৮ বছরের এই তরুণের নাম আনশুল কুনচা।
নিহত ভারতীয় স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য আমেরিকায় যান। বিজনেস এনালিটিক্সে স্নাতকোত্তর করছিলেন তিনি। সেই সঙ্গে একটি সংস্থায় তথ্য পরীক্ষা করার কাজও করতেন। অতিরিক্ত আয়ের জন্য ডেলিভারি বয় এর কাজ করছিলেন।
গত শুক্রবার রাতে পেনসিলভ্যানিয়ার একটি আবাসন থেকে পিৎজার অর্ডার যায়। আনশুল অর্ডার নিয়ে গেলে কাছ থেকে তাকে তিনবার গুলি করা হয়। তাঁর পরিবারের অভিযোগ ফাঁদ পেতে হত্যা করা হয়েছে।
নিউইয়র্কে ভারতীয় উপ দূতাবাস ঘটনায় শোক জানিয়ে বলেছে যে ভারতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহ দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
আমেরিকায় গত কয়েক বছরে বিভিন্ন সময়ে ভারতীয়দের উপর প্রাণঘাতী হামলা হতে দেখা গিয়েছে। এর পেছনে অভিবাসন বিরোধী এবং বর্ণবিদ্বেষী প্রচার কাজ করছে। তবে আনশুল হত্যায় কারণ কি তা নির্দিষ্ট করেনি পেন্সিলভেনিয়ার পুলিশ।
Indian Killed in USW
পিৎজার অর্ডার দিয়ে ভারতীয় যুবককে খুন আমেরিকায়
×
Comments :0