Laljhanda is fighting

ভবিষ্যৎ কে উন্নততর করার লড়াই লড়ছে লালঝাণ্ডা ; সমাবেশে মারিয়াম

জাতীয়

জন আক্রোশ সমাবেশে বক্তব্য রাখছেন মারিয়াম ধাওয়ালে।

মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে জন আক্রোশ সমাবেশ করেছে সিপিআই(এম)। এদিন সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম)'র সাধারণ সম্পাদক এম.এ বেবি। এছাড়াও সমাবেশে অংশ নেন একাধিক রাজ্যের নেতৃত্ব।  
ওই সমাবেশে সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মারিয়াম ধাওয়ালে বলেন, জন আক্রোশ যাত্রা, সব জায়গায় মানুষ রাস্তা খুঁজছে তাদের জীবনের মান উন্নয়নের জন্য তাদের বাচ্চাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য রাস্তা খুঁজছেন আর সেই পথই দেখাচ্ছে এই লাল ঝান্ডা। মোদী সরকার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে, তাদের নারী-বিরোধী যে রূপ তাকেই সামনে এনেছেন। আমাদের দেশে যে মনরেগা চালুছিল তাতে করা কাজ করতেন সাধারণ গরিব পরিবারের মেয়েরা। মনরেগায় মজুরি কম ছিল কিন্তু ওই মহিলাদের কিছু টাকা তো তারা হাতে পেতেন কিন্তু এই মোদী সরকার সেই বেবস্থাকে ধ্বংস করে দিত চাইছে।ফলত, মহিলারা বাধ্য হচ্ছেন মাইক্রোফাইনান্সের ফাঁদে পা দিতে। এই  মাইক্রোফিন্যাসের জালে জড়িয়ে কৃষক, মহিলাদের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। এই কারণেই তাঁদের মধ্যে বহুমানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন।  অপরদিকে দেখা যাচ্ছে সরকার পুঁজিপতিদের কয়েক কোটি টাকার ঋণ ও মুকুব করে যাচ্ছে। মার্কিনযুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি আসলে ভারতের কৃষক ও শ্রমিকের যে অধিকার তাকেই কেড়ে নিতে চাইছে। তাই গোটা দেশের মানুষ এর বিরুদ্ধে এবং ভবিষ্যতে ভালো থাকার আশায় লালঝাণ্ডার ডাকে সামিল হচ্ছে।

Comments :0

Login to leave a comment