উলুবেড়িয়া মহাকুমার বামফ্রন্ট ও আইএসএফ প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করলেন মঙ্গলবার। এদিন উলুবেড়িয়া গরুহাটা থেকে একটি মিছিল মহকুমা শাসকের অফিসের আগে পর্যন্ত যায়। এদিন নমিনেশন দাখিল করেন সিপিআই(এম) প্রার্থী ভাস্কর রায়, ষষ্ঠী মাঝি, জসিমউদ্দিন মল্লিক, অশোক দলুই, ফরওয়ার্ড ব্লক প্রার্থী আমিরুল ইসলাম খান, আইএসএফ প্রার্থী নাসির খান। এদিন গরুহাটা থেকে মিছিল শুরু আগে একটি সভা ও প্রার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এবং রাজ্য কমিটির সদস্য পরেশ পাল। সভা পরিচালনা করেন হাওড়া জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ।
শ্রীদীপ ভট্টাচার্য বলেন যে আমাদের শপথ নিতে হবে, এই বিধানসভা নির্বাচন বাংলাকে বাঁচানোর লড়াই। আগামীতে ভারতকে বাঁচানোর লড়াই এই বিধানসভা লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের গত ১৫ বছরের অপশাসনে গোটা বাংলাবাসী অতিষ্ঠ। আর এই তৃণমূল কংগ্রেসের মদতে বাংলায় এক ভয়ঙ্কর শক্তি আরএসএস ও বিজেপি বাংলায় এগোচ্ছে।
দিলীপ ঘোষ বলেন, শিক্ষা থেকে স্বাস্থ্য মহিলাদের ইজ্জত নষ্ট করে দিয়েছে দুই সরকার। দুই শক্তিকে মানুষ থেকে বিচ্ছিন্ন ও পরাস্ত করতে হবে।
Comments :0