Gas Price Protest

গ্যাসের দামে চড়া বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ বামপন্থীদের

রাজ্য

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানালেন মীনাক্ষী মুখার্জি সহ নেতাকর্মীরা।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে গ্যাসের দামে আচমকা বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখালেন মানুষ। এদিন গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদে উত্তরপাড়াণ এক মিছিলে অংশ নিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি সহ নেতৃবৃন্দ। ইরানে মার্কিন ইজরায়েলী হামলার বিরুদ্ধে, রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের হঠাৎ মুল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে দার্জিলিঙ জেলা বামফ্রন্টের মিছিলে অংশ নিয়েছেন সিপিআই(এম) নেতা জীবেশ সরকার সহ বাম নেতৃবৃন্দ। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল হয়। 
এদিন সিপিআই(এম) উত্তরপাড়া-মাখলা এরিয়া কমিটির ডাকে উত্তরপাড়ার রঘুনাথপুরে ১২নং ওয়ার্ড, রামলাল দত্ত রোডে, বন্দের বিল থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি। গ্যাসের দাম ষাট টাকা বৃদ্ধির প্রতিবাদে এদিন কাগজ জ্বালিয়ে প্রতিবাদ জানান মীনাক্ষী মুখার্জি সহ মহিলারা। পার্টির নেতাকর্মীরাও এই প্রতিবাদে অংশ নেন। এদিন মিছিলে ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিজিৎ চক্রবর্তী, জেলা নেতা আভাস গোস্বামী, মানিক সরকার, মনোজ গায়েন, নীলাচল দাস প্রমুখ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, মোদী সরকার যখন ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল, তখন বলেছিল গ্যাস সিলিন্ডার হবে ৩৫০ টাকা, পেট্রল হবে ৩৫ টাকা লিটার। আজ মোদী সরকারের রাজত্বে গ্যাস গিয়ে দাঁড়িয়েছে ১হাজার টাকা, আরও কত বাড়বে তার ঠিক নেই। এই দিন কি আমরা চেয়ে ছিলাম? কেন্দ্রের সরকার মানুষ মারা নীতি নিয়ে চলছে। আর যখনই মানুষ প্রশ্ন করছে, তখন তাদের ধর্ম জাতিতে গুলিয়ে দিচ্ছে আর যুদ্ধ যুদ্ধ জিগিরে মাতিয়ে রাখছে। এদিন মীনাক্ষী মুখার্জি আরও বলেন, জীবন-জীবিকার লড়াইয়ে মানুষের অধিকার রক্ষায় সকলকে একজোট হতে হবে। গুন্ডামির বিরুদ্ধে, এলাকাকে অশান্ত করার চেষ্টার বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে।- 

Comments :0

Login to leave a comment